শামুকতলা (Alipurduar) কাস্টমার সার্ভিস সেন্টার এর অধীন ১০১ টি ভোট কেন্দ্র রয়েছে। ৩৫টি ভোট কেন্দ্রে জেনারেটর লাগানো রয়েছে বাকি ভোট কেন্দ্র গুলিতে ইনভার্টার সেট করা হয়েছে। তবে প্রত্যেকটি ভোট কেন্দ্রেই বিদ্যুৎ সংযোগ রয়েছে। মঙ্গলবার বিকেলে দশ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়েছে তার ছিড়ে পড়ে রয়েছে আর এর ফলেই বুধবার ভোট কেন্দ্রে ভোট কর্মীদের আসার আগে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ করা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদ্যুতের তার জোড়া দেওয়ার কাজ করছেন সঠিক বিদ্যুৎ পরিষেবা দেওয়ার লক্ষ্যেই। বিদ্যুৎ করতে জানিয়েছেন বেশ কয়েকটি টিম রাতভর কাজ করবে বিদ্যুৎ পরিষেবা সঠিক করার জন্য। তবে মঙ্গলবার ঝড়ের সময় থেকেই শামুকতলা সার্ভিস সেন্টারের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে।
Alipurduar: যুদ্ধকালীন পরিস্থিতিতে অধিক রাতে বিদ্যুৎ দপ্তরের কাজ চলছে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla