ঝড়ে জখম হয়েছেন (Alipurduar) কালচিনির বিডিও মিঠুন মজুমদার ও আলিপুরদুয়ার এক ব্লকের বিডিও অরিজিৎ দাস। অরিজিৎ দাস আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঝড় শুরু হয় আলিপুরদুয়ার জেলায়। মিনিট দশেকের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত। ভেঙ্গে পড়ে গাছপালা । উড়ে যায় ঘরের টিন। রাজ্য সড়ক থেকে শুরু করে জাতীয় সড়কে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। জেলার বিভিন্ন প্রান্তে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে যেখানে সেখানে। জেলার শামুকতলা থানার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। আলিপুরদর প্যারেড গ্রাউন্ডে বানানোর ডিসি আরসি থেকে বুধবার সকাল থেকেই ভোটকেন্দ্রে যাওয়ার জন্য সরঞ্জাম বিতরণ করা হবে। আর সেই ডিসিআরসি ক্ষতিগ্রস্ত হয় ঝড়ে। যুদ্ধকালীন তৎপরতায় পুনরায় কাজ শুরু করেছেন কর্মীরা। ভোট কর্মীরা এসে পৌঁছাবে ভোট কেন্দ্রে বুধবার দুপুর থেকেই। এরই মধ্যে শামুকতলা থানার বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে বুধবার বিকেল পর্যন্ত সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা বড় চ্যালেঞ্জের বিষয়ে হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ কর্মীদের কাছে। শামুকতলা কাস্টমার সার্ভিস সেন্টার এর অধীনে ১০১ টি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে ৩৫ টি ভোট কেন্দ্রে জেনারেটর লাগানো হয়েছে। বাকি ভোট কেন্দ্রগুলিতে ইনভার্টার লাগানো রয়েছে। তবে সরকারিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঘোষণা করা হয়নি এখনো। ঝড়ের দাপটে আহত হয়েছেন দুজন আধিকারিক এর মত একজন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
Alipurduar: ঝড়ে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত সহ ডিসিআরসি
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper