রাজনৈতিক (Alipurduar) দলের প্রার্থী এবং প্রতিনিধি সহ প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের স্ট্রং রুমগুলি সিল করে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলার তৃণমূলের প্রার্থী সুমন কাঞ্জিলাল ,বিজেপির প্রার্থী পরিতোষ দাস সহ বামফ্রন্টের প্রতিনিধি উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ঘরে পাঁচটি বিধানসভার ইভিএম রেখে ঘরগুলি সিল করা হয়েছে। ঘর সিল হওয়ার পরেই স্ট্রং রুমের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী। আমজনতার প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্তা ছাড়া অন্যান্য সমস্ত স্তরের কর্মচারীদের ওই এলাকায় যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তাদের পক্ষ থেকে। আগামী ৪ ঠা মে ভোট গণনার দিন এই সিল খোলা হবে রাজনৈতিক দলের নেতৃত্বের উপস্থিতিতেই।
Alipurduar: স্ট্রং রুম সিল করা হলো আলিপুরদুয়ারে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla