শনিবার , এপ্রিল 25 2026
Breaking News

Alipurduar: নদীবাঁধ তৈরির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: নদীবাঁধ তৈরির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগকুমারগ্রাম (Alipurduar) ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের জয়দেবপুরটাপুতে রায়ডাক নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। স্থানীয়রা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা চাইছেন, গ্রাম রক্ষার্থে নদীবাঁধ তৈরির কাজ শুরু হোক। জয়দেবপুর ও ধনতলিটাপুকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে রায়ডাক নদীতে বাঁধ নির্মাণের কাজ শুরু করে সেচ বিভাগ। অভিযোগ, স্থানীয় কয়েকজন যুবক শুক্রবার বাঁধ তৈরির কাজ বন্ধ করে দেন। আর এতেই ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাসিন্দাদের কথা অনুযায়ী, গ্রামের কয়েকজন যুবক টাকা দাবি করেন। টাকা না পাওয়া বাঁধ নির্মাণের কাজ বন্ধ থাকবে বলে তারা জানিয়ে দেন। ওই যুবকদের হুমকির জন্যই কাজ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। এভাবে হুমকি দিয়ে সরকারি প্রকল্পের কাজ বন্ধ করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।