হাসপাতালের ভিতর সাপ নিয়ে (Snake) রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে।সোমবার হাসপাতালের চারতলার একটি ঘরে একটি ডাস্টবিনের পেছনে সাপটিকে দেখতে পান স্বাস্থ্যকর্মীরা। চার তলার উপরে কি করে এই দাঁড়াশ সাপের বাচ্চাটি এসেছে তাই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাপের খবরে আতঙ্ক ছড়ায় স্বাস্থ্যকর্মী ও রোগীর পরিজনদের মধ্যে। যদিও বনদপ্তরের কোন কর্মীকে পাওয়া যায়নি তবে এক সর্প প্রেমী ব্যক্তি এসে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়।
Alipurduar Snake: ফালাকাটায় হাসপাতালের ভেতরে সাপ নিয়ে চাঞ্চল্য
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla