Breaking News

Alipurduar: উদ্ধার অবৈধ মদ ,গ্রেপ্তার এক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: উদ্ধার অবৈধ মদ ,গ্রেপ্তার এক আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের ফালাকাটা থানার পুলিশ শনিবার রাতে থানা এলাকার বংশীধরপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করে ৪৬.৫৭লিটার অবৈধ মদ। গ্রেপ্তার করা হয় বাড়িতে থাকা এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের এস আই সন্দীপন মিত্র৷ ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করা হয়েছে। জেলায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করে জেলাবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এধরনের অভিযান লাগাতার চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।