তৃণমূল সরকার আমলে (KOLKATA) রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার করুন ছবি রাজ্যের মানুষের অজানা নয়। নীল সাদা বিল্ডিং এ নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল। ভিতরের চিকিৎসা ব্যবস্থা দেখলে সাধারণ সুস্থ মানুষই অসুস্থ হয়ে যেত। তৃণমূল সরকার আমলে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার দুর্নীতির অভিযোগ উঠেছে বরং বার ।দুর্নীতির পাশাপাশি কোথাও রোগী বেড এর অভাবে মাটিতে শুয়ে, কোথাও দালাল দের তোলা না দেওয়ায় হাসপাতালের গেটের বাইরে । তৃণমূল সরকারের আমলে একের পর এক দুর্নীতি তে স্বাস্থ্য পরিষেবা শেষের দিকে চলে যায় । ২০২৬ শে রাজ্যে তৃণমূল সরকারের বিদায় ঘটেছে ,এসেছে ডাবল ইঞ্জিন বিজেপি সরকার । বিভিন্ন সরকারি হাসপাতাল গুলোর স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নতির দিকে নজর রাজ্যের বিজেপি সরকারের। বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার বেহালার বিদ্যাসাগর হাসপাতাল পরিদর্শন করলেন বেহালা পশ্চিম এর বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল খাঁ । স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন , মাল্টি-স্পেশালিটি ও ট্রমা কেয়ারের জন্য এমএস-এর সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি বিধায়ক। জানা গেছে,নির্বাচন পূর্ববর্তী সময়ে প্রতিশ্রুতি অনুসারে বেহালায় অবস্থিত বিদ্যাসাগর হাসপাতালকে ঢেলে সাজানোর রূপরেখা নিয়ে কর্তৃপক্ষের সাথে বৈঠক হয়েছে বেহালা পশ্চিম এর বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ এর।
KOLKATA: বেহালার বিদ্যাসাগর হাসপাতাল পরিদর্শনে ডাঃ ইন্দ্রনীল খাঁ
রিপোর্ট : সুরজিৎ মালিক , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper