রবিবার , জুলাই 19 2026
Breaking News

Alipurduar: স্বাস্থ্যকর্তাদের নিয়ে বৈঠক করল বিধায়ক ও বিডিও

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: স্বাস্থ্যকর্তাদের নিয়ে বৈঠক করল বিধায়ক ও বিডিও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাকে (Alipurduar) নিয়ে বৈঠক করলেন আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক প্রশাসন উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। আলিপুরদুরয়ার দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন বিধায়ক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ এবং সমষ্টির স্বাস্থ্য আধিকারিক অর্পণ কুমার বিষয়ীকে নির্দেশ দেন ব্লকের স্বাস্থ্যপরিসেবা উন্নত করার জন্য কি কি করনীয় রয়েছে বিধায়কের পক্ষ থেকে তার পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে দুজনের কাছ থেকেই। স্বাস্থ্য দপ্তরের বৈঠকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালের পরিষেবা সহ চিকিৎসক দের নিয়ে। উল্লেখ্য আলীপুরদুয়ার দু’নম্বর ব্লকের স্বাস্থ্য পরিসেবা বেহাল চলছে দীর্ঘদিন যাবত। চিকিৎসক এবং রোগীদের সংঘাত অনবরত বাড়ছে চিকিৎসকদের উপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ হাসপাতালে পরিষেবা না পেয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন রোগীরা হাসপাতালে গিয়ে। আউটডোর পরিষেবায় চিকিৎসকরা সঠিকভাবে পরিষেবা দিচ্ছেন না তাই নিয়োগ ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির কর্মীরা স্বাস্থ্য দপ্তরের সভায় বসে। মুলতো আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে তেমন কিছু প্রস্তাব দিতে পারেননি স্বাস্থ্য আধিকারিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।