বুধবার , মে 27 2026
Breaking News

Agnimitra Paul: দেশের সুবিধে গুলি দেশের লোকেদের জন্য ,অনুপ্রবেশ প্রসঙ্গে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Agnimitra Paul: দেশের সুবিধে গুলি দেশের লোকেদের জন্য ,অনুপ্রবেশ প্রসঙ্গে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের রাজ্যে অনুপ্রবেশ সমস্যা (Agnimitra Paul) মেটাতে তৎপর রাজ্যের বিজেপি সরকার। অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে যে কোনো রকম ভাবেই জায়গা হবে না সেটা বিজেপি সরকার বুঝিয়ে দিয়েছেন। মঙ্গলবার রাজ্যের নারী ও শিশু কল্যাণ ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল অনুপ্রবেশ প্রসঙ্গে কড়া ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিজেপি সরকার এই অনুপ্রবেশ কারীদের পশ্চিমবঙ্গে থাকতে দেবে না। অগ্নিমিত্রা পাল বলেনদেশের সুবিধে গুলি দেশের লোকেদের জন্য , যারা এত দিন চুরি করেছে , তাদের এখন বাড়ি ফিরে যেতেই হবে । নিজেরা নিজেরা নিজেদের দেশে ফিরে গেলে ভালো নইলে আমাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে।মন্ত্রী এও বলেন জেল এ এদের রাখলে সরকার এর বেকার খরচ এদের পিছনে । প্রসঙ্গত, ১৫ ধরে তৃণমূল সরকার অনুপ্রবেশ রুখতে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি, বিএসএফ কে জমি পর্যন্ত ও দেয়নি কাঁটাতারের জন্য। নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে সীমানা পার্শ্ববর্তী গ্রামের মানুষদের। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২৭ কিলোমিটার জমি তুলে দিয়েছেন বিএসএফ এর হাতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।