বুধবার , মে 27 2026
Breaking News

Dr. Indranil Khan: বিদ্যাসাগর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Dr. Indranil Khan: বিদ্যাসাগর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ বেহালা পশ্চিম বিধানসভার (Dr. Indranil Khan) অন্তর্গত বিদ্যাসাগর হাসপাতাল পরিদর্শন ও রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ । ২৬ শে রাজ্যের পালা বদলের পর বিজেপি সরকার সরকারি হাসপাতাল গুলোর পরিকাঠামোর উন্নয়ন এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বুধবার বিদ্যাসাগর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগী কল্যাণ সমিতির গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ। সূত্রের খবর ,এদিন বৈঠকের পাশাপাশি হাসপাতাল পরিদর্শন করেন ডাঃ ইন্দ্রনীল খাঁ । পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর ও নেন বিজেপি বিধায়ক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।