২৭শে মে বুধবার থেকে রাজ্যে (Annapurna Yojana) মহিলাদের আর্থিক সহযোগিতার জন্য “অন্নপূর্ণা যোজনা “চালু হয়েছে। হাওড়ার নবান্ন থেকে এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের মনে নানান প্রশ্ন জেগেছে , কিভাবে পাবো এই অন্নপূর্ণা যোজনা ফর্ম ? কোথায় জমা দিতে হবে ? এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অনলাইন আর অফ লাইনে অন্নপূর্ণা যোজনা ফর্ম টি পাওয়া যাবে। অফ লাইনে ফর্ম টি পাওয়া যাবে বিডিও অফিস ,পঞ্চায়েত অফিস ও কর্পোরেশন অফিস থেকে। এছাড়া ও ফর্ম টি কর্পোরেশন ও পঞ্চায়েত কর্মীরা বাড়ি বাড়ি দেবে। এছাড়া যদি কেউ নিজে করতে চাইলে ,সে অনলাইন থেকে ফর্ম টি ডাউনলোড করে পূরণ করে কাছাকাছি সরকারি অফিসে জমা করতে পারবে। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এর কথায় অন্নপূর্ণা যোজনা ফর্ম নিয়ে মহিলাদের মনে যে প্রশ্ন দেখা দিয়েছিলো সেটার উত্তর সহজেই মিলেছে ।তবে অন্নপূর্ণা যোজনা ফর্ম নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বহু ভুল তথ্য দিয়ে মানুষকে বিড়ম্বনায় ফেলার যে প্রচেষ্টা কিছু অসাধু ব্যক্তিদের সেটা যে পুরোপুরি বিফল ,সেটা বলা বাহুল্য।
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ফর্ম পাওয়া ও জমার বিষয়ে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : সুরজিৎ মালিক , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla