ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের (HPV vaccine) যৌথ উদ্যোগে রাজ্যে বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচির শুভ সূচনা হলো বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে। শনিবার বিধাননগর মহকুমা হাসপাতালে HPV টিকাকরণ কর্মসূচির শুভ সূচনা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় । মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ও ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ ।জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে । রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি রাজ্যের মহিলারা।
HPV vaccine: রাজ্যে বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla