অবৈধভাবে নদী (CoochBehar) থেকে বালি তুলে পাচারের আগেই আটক দুটি ট্র্যাক্টর,গ্রেপ্তার ট্র্যাক্টরের দুই চালম। জানা গেছে রবিবার সকালে কোচবিহার জেলা পুলিশের মেখলিগঞ্জ থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে চ্যাংরাবান্ধা নদীর চরে অভিযান চালায়। অভিযানে আটক করা হয় দুটি বালি বোঝাই ট্র্যাক্টর। গ্রেপ্তার করা হয় দুই চালককে। পুলিশ সূত্রে জানা গেছে পাচারের উদ্দ্যেশ্যে ট্র্যাক্টর দুটিতে অবৈধভাবে বালি বোঝাই করা হয়েছিলো। পুলিশের অভিযানে পাচারকারীদের ছক ভেস্তে যায়। বালি সহ ট্র্যাক্টর দুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে মেখলিগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
CoochBehar: অবৈধভাবে নদী থেকে বালি তুলে পাচারের আগেই আটক দুটি ট্র্যাক্টর,গ্রেপ্তার দুই চালক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla