সোমবার , জুন 1 2026
Breaking News

Alipurduar: বালি মাফিয়ারা অনেকটাই সক্রিয় শামুকতলায়

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বালি মাফিয়ারা অনেকটাই সক্রিয় শামুকতলায়চোরাই বালি (Alipurduar) পাথরের ব্যবসা রমরমা চলছে শামুকতলা থানা এলাকায়। ‌ ভোট ঘোষণার দিন থেকে শুরু করে ভোট গণনা হয়ে যাবার পরেও চোরাই বালি পাথর ব্যবসায়ীরা অনেকটাই সক্রিয় ছিলেন এই কয়দিন। ‌ রবিবারেও শামুকতলা থানার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের খড়িয়া বস্তি এলাকায় ট্রাক্টরে বালি পাথর লোড করার দৃশ্য দেখা গেছে। ‌ এমনকি একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। ‌ যদিও এমন খবর পাওয়ার পরই শামুকতলা থানার পুলিশ ওই এলাকায় ছুটে যায়।‌ তবে ট্রাক্টর চালক পুলিশের নজরদারির আগেই জঙ্গলে ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়। ‌ এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে গ্রাম পঞ্চায়েতের ছোট চৌকির বস এলাকার ট্রাক্টর চালক প্রতিনিয়ত বালি পাথর তুলে নিয়ে যান ভোরবেলা থেকেই। ‌ আইন কি বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়তই চলছে বালি পাথর তোলা রায়ডাক নম্বর নদী থেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।