মঙ্গলবার (Agnimitra paul) জল যন্ত্রণার হাত থেকে শহর কে মুক্ত করতে শহরের পাম্পিং স্টেশন পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।চৌভাগা পাম্পিং স্টেশন পরিদর্শন করতে গিয়ে পাম্পিং স্টেশন এর সামনে এক মাসের ও বেশি সময় ধরে পড়ে থাকা নোংরা আবর্জনার স্তূপ চোখে পড়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর। মন্ত্রী অগ্নিমিত্রা পাল ময়লা পরিষ্কার এর বিষয়ে ময়লা পরিষ্কার এর দায়িত্বে থাকা কলকাতা পুরসভার কর্মীদের করা ভাষায় নির্দেশ দেন যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করার। অগ্নিমিত্রা পাল এও বলেন, আমি গেলে নোংরা পরিষ্কার হবে, আমি না গেলে হবেনা ,১৫ বছরের সরকারের আমলে যা করেছেন, এই সরকারের আমলে এইসব হবেনা ।এবার স্বচ্ছ অ্যাপ এ মানুষ নোংরার ছবি তুলে পাঠাবে দুই ঘণ্টার ভিতর ময়লা পরিষ্কার করতে হবে। করা ভাষায় ধমক ও দেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমকের পরই ২৪ ঘন্টা অতিক্রম করার আগেই বুধবার তড়িঘড়ি চৌভাগা পাম্পিং স্টেশন এর সামনে পড়ে থাকা দীর্ঘদিনের ময়লা আবর্জনা পরিষ্কার হলো। এই কাজে খুবই খুশি এলাকাবাসী ।এলাকাবাসীর মতে এক মাসের বেশি সময় ধরে নোংরা পরে রয়েছে। পুর কর্মীদের বলেও কোনো কাজ হয়না। নতুন সরকারের পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পাম্পিং স্টেশন পরিদর্শন করতে এসে মন্ত্রী ধমক দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নোংরা পরিষ্কার হলো ।
Agnimitra Paul: পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক এর পরই পরিষ্কার হল চৌভাগা পাম্পিং স্টেশনের সামনে পড়ে থাকা দীর্ঘদিনের ময়লা আবর্জনা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper