সাইবার সচেতনতার (Coochbehar)অভাবে কোচবিহার জেলায় প্রায় প্রতিদিন কিছু মানুষের সাইবার জালিয়াতির কবলে পড়ে বহু টাকা তাদের ব্যাংক একাউন্ট থেকে উধাও হচ্ছে। সাইবার প্রতারকদের বিরুদ্ধে কোচবিহার পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। পুলিশের পক্ষ থেকে জালিয়াতির উদ্ধার হওয়া টাকা সঠিক মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। এ বছর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত কোচবিহার পুলিশের সাইবার ক্রাইম থানা অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রতারিত ব্যক্তিদের উদ্ধার হওয়া মোট ৩, ১৭, ৫৩১ টাকা ফিরিয়ে দিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার যশোপ্রীত সিং, আই পি এস এবং কোচবিহার সাইবার ক্রাইম থানার আধিকারিক গণ ।
Coochbehar: সাইবার জালিয়াতি তে প্রতারিত মানুষদের উদ্ধার হওয়া টাকা তাদের হাতে তুলে দিলেন কোচবিহার পুলিশ
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ, এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper