বৃহস্পতিবার , জুন 4 2026
Breaking News

Agnimitra Paul: দুর্নীতির হিসাব একদিন দিতেই হবে ,বার্তা রাজ্যের পুর ও নগরোন্নয়ন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, পশ্চিম বর্ধমান

Agnimitra Paul: দুর্নীতির হিসাব একদিন দিতেই হবে ,বার্তা রাজ্যের পুর ও নগরোন্নয়ন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের  আসানসোল জেলা হাসপাতাল (Agnimitra Paul) থেকে বেরিয়ে রাজ্যে তৃণমূল সরকারের আমলে, তৃণমূল নেতা মন্ত্রী দের দুর্নীতি নিয়ে বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন আমরা দেখেছি যে দুর্নীতি করেছে, মানুষের টাকা চুরি করেছে, শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি করে পথে বসিয়ে দিয়েছে ,যখন সিবিআই তাকে ধরতে গেছে অসুস্থ অভিনয় করে উরবান ওয়ার্ড এ ভর্তি হয়ে গেছে। বাংলার মানুষ কে যেভাবে অত্যাচার করেছে, সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সৈকত মোল্লা হোক, সে অরূপ বিশ্বাস হোক, সে অভিষেক ব্যানার্জি হোক, ফিরহাদ হাকিম হোক জবাব আপনাদের দিতেই হবে। এদিনের মন্ত্রীর বার্তা থেকে একটা কথা স্পষ্ট, দুর্নীতি আর দুর্নীতিবাজ দের, সে যতো বড় নেতা কিংবা মন্ত্রী হোক ,দোষী প্রমাণিত হলে তার শাস্তির ব্যবস্থা করবে বিজেপি সরকার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।