প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের (Alipurduar) সার্ভে শুরু হয়েছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে এমনটাই জানিয়েছেন আলিপুরদুয়ার ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ। ব্লক অফিস সংলগ্ন টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের টটপাড়া চোরাই মহল এলাকায় সার্ভে করতে বের হয়েছেন আলিপুরদুয়ার ২ ব্লকের বিডিও সহ গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং এলাকার পঞ্চায়েত সদস্য। বেশ কয়েকটি বাড়িতে গিয়ে তারা সার্ভে করেন। দারিদ্র্যসীমার নিচে বাস কিন্তু বাংলা আবাস যোজনা পায়নি সেই সমস্ত পরিবার গুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আওতাভুক্ত করা হবে এমনটাই বলছেন সরকারি আধিকারিক।
Alipurduar: প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে শুরু হয়েছে ব্লকে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla