উত্তর কন্যায় প্রশাসনিক (Agnimitra Paul) বৈঠকে যোগ দিতে শিলিগুড়ি পৌঁছলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন ,নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শিলিগুড়ি পৌঁছে রাজ্যের তৃণমূল নেতা কর্মীদের দের উপর জনতা ক্ষোভ নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান ,তৃণমূল নেতা কর্মীদের জনগণ দেখলে আক্রমণ করছে ।তৃণমূল নেতা কর্মীরা ১৫ বছর ধরে সাধারণ মানুষের উপর যা অত্যাচার করেছে ,সেই জন্য মানুষ ও তাদের কে দেখলেই আক্রমণ করতে যাচ্ছে ,যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয় ।জনতার হাতে তৃণমূল সাংসদ ,নেতা ,কাউন্সিলর এর আক্রান্ত হবার ঘটনায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন ,নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন “যেমন কর্ম, তেমন ফল-বাংলার মানুষ আজ নিজেদের ক্ষোভের ভাষায় জবাব দিচ্ছেন “।
Agnimitra Paul: “যেমন কর্ম, তেমন ফল “,তৃণমূল নেতাদের উপর জনরোষ নিয়ে মন্তব্য মন্ত্রী অগ্নিমিত্রা পালের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla