বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Alipurduar) জঙ্গল লাগোয়া শিল্টং রাভা বস্তি এলাকায় কাঠের চোরা কারবারের বিরুদ্ধে অভিযান নেমে এলাকার মহিলাদের বাধার মুখে পড়লেন বনকর্মীরা। ওই গ্রামে বাজেয়াপ্ত করা কাঠ উদ্ধার করতে গিয়ে স্থানীয় মহিলারা বাধা দেন। দল বেঁধে বনদপ্তরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অভিযানের সময় চোরাইভাবে মজুত রাখা বেশ কিছু কাঠ বাজেয়াপ্ত করা হয়। পরে সেই কাঠ বনদপ্তরের হেফাজতে নিয়ে আসার জন্য বনকর্মীরা এলাকায় গেলে একদল মহিলা তাদের বাধা দেন বলে অভিযোগ। মহিলাদের দাবি, ঘর মেরামত করার জন্য কাঠ আনা হয়েছে। সেগুলি আমরা নিতে দেব না। অন্যদিকে বনদপ্তরের দাবি, বাজেয়াপ্ত কাঠ সরকারি সম্পত্তি হিসেবে সংরক্ষণ করা তাদের দায়িত্ব এবং আইন মেনেই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিছু সময় উত্তেজনা চললেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বাজেয়াপ্ত কাঠ গুলি শেষ পর্যন্ত রেঞ্জ অফিসে নিয়ে আসেন বন কর্মীরা।ঘটনার পর বনদপ্তর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখা হচ্ছে।স্থানীয় সূত্রে খবর, বনাঞ্চল সংলগ্ন এলাকায় কাঠ পাচার রুখতে বনদপ্তর নিয়মিত নজরদারি চালাচ্ছে। এই ঘটনার পর বনদপ্তরের অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করার উপরও জোর দেওয়া দরকার।Alipurduar: বাধা পেয়েও কাঠ উদ্ধার বনকর্মী দের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Alipurduar) জঙ্গল লাগোয়া শিল্টং রাভা বস্তি এলাকায় কাঠের চোরা কারবারের বিরুদ্ধে অভিযান নেমে এলাকার মহিলাদের বাধার মুখে পড়লেন বনকর্মীরা। ওই গ্রামে বাজেয়াপ্ত করা কাঠ উদ্ধার করতে গিয়ে স্থানীয় মহিলারা বাধা দেন। দল বেঁধে বনদপ্তরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অভিযানের সময় চোরাইভাবে মজুত রাখা বেশ কিছু কাঠ বাজেয়াপ্ত করা হয়। পরে সেই কাঠ বনদপ্তরের হেফাজতে নিয়ে আসার জন্য বনকর্মীরা এলাকায় গেলে একদল মহিলা তাদের বাধা দেন বলে অভিযোগ। মহিলাদের দাবি, ঘর মেরামত করার জন্য কাঠ আনা হয়েছে। সেগুলি আমরা নিতে দেব না। অন্যদিকে বনদপ্তরের দাবি, বাজেয়াপ্ত কাঠ সরকারি সম্পত্তি হিসেবে সংরক্ষণ করা তাদের দায়িত্ব এবং আইন মেনেই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিছু সময় উত্তেজনা চললেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বাজেয়াপ্ত কাঠ গুলি শেষ পর্যন্ত রেঞ্জ অফিসে নিয়ে আসেন বন কর্মীরা।ঘটনার পর বনদপ্তর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখা হচ্ছে।স্থানীয় সূত্রে খবর, বনাঞ্চল সংলগ্ন এলাকায় কাঠ পাচার রুখতে বনদপ্তর নিয়মিত নজরদারি চালাচ্ছে। এই ঘটনার পর বনদপ্তরের অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করার উপরও জোর দেওয়া দরকার।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper