পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে (Dr. Indranil Khan) বুধবার দায়িত্ব গ্রহণ করলেন ডাঃ ইন্দ্রনীল খাঁ । বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হন। ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক ও মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ বরাবরই যুব সমাজের কাছে অত্যন্ত পরিচিত নাম।এবার ইন্দ্রনীল এর উপর রাজ্যের ক্রীড়া দফতরের দায়িত্ব । এর আগে তৃণমূল সরকার এর আমলে মেসি কে কেন্দ্র করে যুব ভারতী স্টেডিয়াম এর ভাঙচুর দেখেছে বাংলার মানুষ। ১৫ বছর ধরে বাংলার ক্রীড়া জগৎ কে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলো তৃণমূল সরকার। এমনকি জাতীয় ফুটবল প্রতিযোগিতা জেতা বাংলা দলের খেলোয়াড়দের প্লেন এর বদলে ট্রেন এ করে ফিরতে হয়েছিল তৃণমূল সরকারের দুর্নীতির জন্যে । পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল হওয়ায় আসার আলো দেখছে বিভিন্ন খেলার সাথে যুক্ত খেলোয়াড়রা ।
Dr. Indranil Khan: পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla