রবিবার , জুন 21 2026
Breaking News

Alipurduar: ব্রীজের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে গেল ট্রাক ,খালাসী এবং চালক জলের নীচে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ব্রীজের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে গেল ট্রাক ,খালাসী এবং চালক জলের নীচেভয়াবহ দুর্ঘটনা আলিপুরদুয়ার জেলায়। ‌ একদিকে (Alipurduar) মুষলধারে বৃষ্টি অন্যদিকে নদীর জল বাড়ছে। হলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে প্রশাসনিক কর্তাদের। ‌ ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।টানা বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে গিয়েছে রাস্তায়। আর এই কারণেই শনিবার রাতে একটি পণ্যবাহী ট্রাক ৩১ নম্বর জাতীয় সড়কের মেন্দাবাড়ি সংলগ্ন ভান্ডানি সেতু রেলিং ভেঙে পড়ে যায়। এরপর এলাকাবাসীরা চালক ও খালাসিকে উদ্ধারের চেষ্টা শুরু করে। কিন্তু ভান্ডানি নদীর জল বাড়তে থাকার কারণে তারা ব্যাহত হন। অবশেষে এনডিআরএফ টিম এসেছে উদ্ধার কাজে। কিন্তু বৃষ্টির কারণে তারা বাঁধাপ্রাপ্ত হচ্ছেন।জানা গিয়েছে গাড়ির নিচে চাপা পড়ে আছেন চালক ও খালাসি। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় রাত দশটা পর্যন্ত চালক ও খালাসিকে উদ্ধার করা যায়নি। এদিকে প্রবল বৃষ্টি দরুন ক্রমাগত বাড়ছে ভাণ্ডানি নদীর জল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।