রাজ্যের সরকারি হাসপাতাল (kolkata) গুলোর পরিকাঠামোগত উন্নয়নে তৎপর রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শনিবার কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার পরিদর্শন করেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ । ইন্দ্রনীল খাঁ একজন বিশিষ্ট ডাক্তার হওয়ায় তিনি নিজেও এদিন এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রোগী দের সাথে কথা বলেন। এদিন মন্ত্রী এসএসকেএম হাসপাতাল ঘুরে অন্যান্য রোগীর আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন। সূত্রের খবর ,মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এদিন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার পরিদর্শন যান রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ । ট্রমা কেয়ার এ অন্যান্য ডাক্তার দের সাথে কথাও বলেন। রাজ্যের মন্ত্রীর হঠাৎ করে সরকারি হাসপাতাল পরিদর্শন এ খুশি এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী থেকে রোগীর পরিবারের সদস্যরা। তাদের মতে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসে সরকারি হাসপাতাল গুলোর পরিকাঠামোর উন্নয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে ,যাতে সাধারণ গরিব মানুষের চিকিৎসা ভালো হয়।
kolkata: মুখ্যমন্ত্রীর নির্দেশে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টার পরিদর্শনে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla