রেড রোডে বর্ণাঢ্য (kolkata) অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।প্রধানমন্ত্রী ছাড়াও যোগ দিবসে অংশগ্রহণ করেন রাজ্যের রাজ্যপাল আর.এন রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিধায়ক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষেরা । এদিনের যোগ শিবিরের নেতৃত্ব দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজার হাজার সাধারণ মানুষ খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যোগাসনে অংশ নেন । সঠিকভাবে যাতে প্রতিটি আসন সকলে করতে পারে ,তা নিজে দাঁড়িয়ে থেকে সকলকে যোগাসন শিখিয়ে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী । শেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার মাঝে গিয়ে ঘুরে ঘুরে দেখেনও । ভুল করলে নিজে হাতে শিখিয়েও দিলেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘যোগ সকলকে জুড়ে দেয়। যোগ দিবস তুলে ধরেছে দেশের ঐক্যের ছবি। যোগ দিবস গোটা দেশকে এক করে দিয়েছে ।২১শে জুন হল বিশ্বের সবথেকে বড় উৎসবের দিন । পুরো দেশ পুরো বিশ্বের সঙ্গে জুড়ে গিয়েছে।’
kolkata: কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla