সোমবার রাজ্য বিধানসভায় (West Bengal ) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট ২০২৬-২৭ পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত । সরকারি সূত্রে জানা গেছে রাজ্যের উপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণের বোঝা নিয়ে ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার কিছুটা বেশী পরিমাণ টাকার বাজেট পেশ করা হয় ।পশ্চিমবঙ্গের ঐতিহ্য ,সংস্কৃতি ছাড়াও রাজ্যের হারিয়ে যাওয়া গরিমা এবং সময়ের ডাক অর্থাৎ প্রয়োজনের প্রাসঙ্গিকতা কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।এছাড়াও তিনি জানান ,“নাগরিকদের সুরক্ষা ,মর্যাদা ,ভয়মুক্ত পরিবেশ এবং রাজ্যের সংস্কৃতির পুনরুত্থান বিষয় গুলোর দিকেও বাজেটে বিশেষ ভাবে দৃষ্টিপাত করা হয়েছে। একদিকে যেমন শিল্প ও কৃষক কে অগ্রাধিকার দেওয়া হয়েছে তেমনি উল্লেখযোগ্য ভাবে গুরুত্ত্ব দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায়।” বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ২০০০ ও আশাকর্মীদের মাসিক ভাতা ৫০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।অন্নপূর্ণা যোজনা ৩০০০ ,বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা ৫০০ ও যুব শক্তি ২০০০ ও ৩০০০ টাকা । এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত শতকরা ২০ ভাগ ডিএ ঘোষণার ফলে মোট ডিএ দাড়াবে শতকরা ৩৮ শতাংশ ,যা কার্যকর হবে এবছর ১ অক্টবর থেকে।সাধারণ মানুষ এই বাজেট কে জনকল্যাণমুখী বাজেট বলে আখ্যা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
West Bengal Budget 2026 : পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট ২০২৬-২৭
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper