বুধবার দুপুরে (Dr. Indranil Khan ) দক্ষিণ কলকাতার তারাতলার বেস ব্রিজের কাছে একটি নির্মীয়মান গুদামের শেড ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচ জনের , আহত হয়েছেন ১৮ জন। আহতরা বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে হাসপাতালে গিয়ে আহতদের সাথে দেখা করে। এখনো বেশ কয়েকজন ধ্বংসস্তুপের ভিতর আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ।বৃহস্পতিবার ও উদ্ধার কাজ চলছে । বৃহস্পতিবার ও সকাল থেকে দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ তদারকি তে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ । সূত্রের খবর, বুধবার দুপুর থেকেই ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে উদ্ধার কারি দলের সাথে একসঙ্গে উদ্ধার কাজে হাত লাগান রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ।সারারাত জেগে উদ্ধার কাজ খতিয়ে দেখেন তিনি ।আজ বৃহস্পতিবার ও সকাল থেকে ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজ দেখাশোনা করেন মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ । রাজ্যের মন্ত্রীর এরূপ কাজে মুগ্ধ জনগণ, জনতার কথায় একজন মন্ত্রী দাঁড়িয়ে থেকে দিন রাত এক করে উদ্ধার কাজ দেখাশোনা করছে, যেটা বিজেপি সরকারের মন্ত্রী বলেই সম্ভব ।
Dr. Indranil Khan : কলকাতার তারাতলায় উদ্ধার কাজের তদারকিতে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper