দক্ষিণ কলকাতার (Dr. Indranil Khan) বেহালার পর্ণশ্রীর কেপিটি ক্যানালের সংস্কারের অভাবের জন্য বেহালার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয় । এই জলমগ্ন পরিস্থিতির সমাধান করলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ।শুক্রবার মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ নিজে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ও সেচ দপ্তরের সাথে কথা বলে অতঃপর যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার কার্য সম্পন্ন করান । এদিন মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ এর ভূমিকায় খুবই খুশি বেহালাবাসী । বেহালাবাসীর মতে বিগত ১৫ বছর ধরে তৃণমূল সরকারের আমলে রাস্তায় জল জমলে তৃণমূল নেতাদের বলতে গেলে বলতো, “এটা দিদির স্বপ্নের “টেমস” নদীর জল ,উপভোগ করুন “।এখন সরকার পরিবর্তনের পরই বিজেপি সরকারের সময়ে সব কাজ দ্রুত গতিতে হচ্ছে ,এটাই ডাবল ইঞ্জিন সরকারের কাজের ধরন।
Dr. Indranil Khan: পর্ণশ্রীর কেপিটি ক্যানাল পরিষ্কার করালেন রাজ্যের মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla