ট্রেন চালকের (Elephant) তৎপরতায় বড়ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাতির দল।সোমবার সন্ধ্যা প্রায় ৬টা ১৫ মিনিটে ১৩২৪৮ আরা জংশন–কামাখ্যা এক্সপ্রেস মাদারিহাট ও হাসিমারা স্টেশনের মাঝামাঝি ১৩০/৬ কিলোমিটার পোস্টের কাছে পৌঁছলে কর্তব্যরত লোকো পাইলট রেললাইনের উপর তিনটি পূর্ণবয়স্ক হাতি ও দুটি শাবককে পারাপার করতে দেখেন।পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁরা দ্রুত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন এবং হাতির দলটি নিরাপদে রেললাইন পার হওয়ার জন্য অপেক্ষা করেন। হাতির দলটি সম্পূর্ণভাবে সরে যাওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
Elephant: ট্রেন চালকের তৎপরতায় বেঁচে গেল হাতির দল
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla