আলিপুরদুয়ার জেলার জয়গাঁকে (Alipurduar) পৌরসভা হিসেবে ঘোষণার পর প্রশাসনিক প্রস্তুতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে ডুয়ার্স কন্যায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সূত্রের খবর, নবঘোষিত পৌরসভার সীমানা নির্ধারণ, প্রশাসনিক পরিকাঠামো গঠন, নাগরিক পরিষেবা সম্প্রসারণ এবং উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নতুন পৌরসভার কার্যক্রম দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।জয়গাঁ পৌরসভা গঠনের ফলে এলাকার নাগরিক পরিষেবা আরও উন্নত হবে বলে প্রশাসনের আশা। পানীয় জল, রাস্তা, নিকাশি, বর্জ্য ব্যবস্থাপনা, আলোসহ বিভিন্ন নাগরিক সুবিধা আরও সুসংহতভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে পর্যায়ক্রমে সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জয়গাঁ পৌরসভার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা হবে।
Alipurdua : ডুয়ার্স কন্যায় উচ্চপর্যায়ের বৈঠক জয়গাঁ পৌরসভা নিয়ে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper