জলদাপাড়া বন (Alipurduar) বিভাগের উদ্যোগে বুধবার মাদারীহাট বীরপাড়া ব্লকের তিনটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় অরণ্য সপ্তাহ অনুষ্ঠান। জলদাপাড়া বন বিভাগ সূত্রে জানা গেছে এদিন প্রথমে পড়ুয়াদের নিয়ে আয়োজিত হয় র্যালি। তারপর নদীতীরে বৃক্ষরোপন করা হয়। এরপর ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় সচেতনতামূলক আলোচনা সভা। আলোচনা সভায় গাছ লাগানোর পাশাপাশি জীব বৈচিত্র্য সংরক্ষনের ও বার্তা দেওয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ যেমন প্রয়োজন তেমনি প্রাণীদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ। উপস্থিত ছিলেন বন বিভাগের আধিকারিকগন সহ বন কর্মীরা।
Alipurduar: জলদাপাড়া বন বিভাগের উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে অরণ্য সপ্তাহ অনুষ্ঠান
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla