দীর্ঘ অপেক্ষার (CoochBehar) পর অবশেষে আজ গ্রেফতার হলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওরফে “হিপ্পি “। বিধানসভার ফলাফল ঘোষণার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। অভিজিতের বিরুদ্ধে একাধিক মামলার পুলিশি অভিযোগ ছিল। অভিজিতের খোঁজে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় একাধিকবার তার বাড়িতে তল্লাশি চালিয়ে ব্যর্থ হন পুলিশ। শেষ পর্যন্ত আজ বাগডোগরা থেকে গ্রেফতার করে তাকে বিকেলে কোচবিহার জেলা কোতোয়ালি থানাতে নিয়ে আসা হয়। আইনজীবী সূত্রে জানা গিয়েছে অভিজিতের বিরুদ্ধে ১২৬/২, ৩০৮/৫, ৩৫১/২, ৩১৬/৫, ৩৫ বিএনএস সহ আরও বিভিন্ন আইনের ধারায় মামলা করা হয়েছে।
CoochBehar: অবশেষে গ্রেফতার কোচবিহার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla