বৃহস্পতিবার , অক্টোবর 1 2026
Breaking News

CoochBehar: অবশেষে গ্রেফতার কোচবিহার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক

রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কোচবিহার

CoochBehar: অবশেষে গ্রেফতার কোচবিহার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকদীর্ঘ অপেক্ষার (CoochBehar) পর অবশেষে আজ গ্রেফতার হলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওরফে “হিপ্পি “। বিধানসভার ফলাফল ঘোষণার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। অভিজিতের বিরুদ্ধে একাধিক মামলার পুলিশি অভিযোগ ছিল। অভিজিতের খোঁজে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় একাধিকবার তার বাড়িতে তল্লাশি চালিয়ে ব্যর্থ হন পুলিশ। শেষ পর্যন্ত আজ বাগডোগরা থেকে গ্রেফতার করে তাকে বিকেলে কোচবিহার জেলা কোতোয়ালি থানাতে নিয়ে আসা হয়। আইনজীবী সূত্রে জানা গিয়েছে অভিজিতের বিরুদ্ধে ১২৬/২, ৩০৮/৫, ৩৫১/২, ৩১৬/৫, ৩৫ বিএনএস সহ আরও বিভিন্ন আইনের ধারায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।