১৫ ই আগস্ট থেকে শুরু হবে (Alipurduar) জনগণনা। বুধবার ২২ শে জুলাই থেকে শুরু হয়েছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক ক্যাম্পাস যশোডাঙ্গা ব্লক অফিসে জনগণনার জন্য প্রশিক্ষণ শিবির। আগামী ৯ দিন ধরে ৫৫০ জন সরকারি কর্মচারী ধাপে ধাপে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবেন। বুধবার আলিপুরদুয়ার ২ ব্লকের পঞ্চায়েত সমিতির হলঘর ব্লক অফিসের হলঘর এবং কর্ম তীর্থ ভবন সংলগ্ন হল ঘরে ১৬০ জন প্রশিক্ষণ শিবিরে যোগদান করেছেন বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ শিবির চলবে। আগামী ১৫ই আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু করবেন প্রশিক্ষণ রত সরকারি কর্মচারীরা। আলিপুরদুয়ার দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দ্বীপ ঘোষ নির্বাচন দপ্তরের আধিকারিক বিপুল মজুমদার এবং নির্মাণ সহায়ক রঞ্জন কুন্ডুর নেতৃত্বে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে।
Alipurduar: জনগণনার প্রশিক্ষণ শুরু হয়েছে যশোডাঙ্গায়
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper