জন্ম ও মৃত্যু শংসা পত্র প্রদানের (Agnimitra Paul) ক্ষমতা আর পুর ও পঞ্চায়েত প্রধান দের হাতে থাকছে না এখন থেকে সরকারি আধিকারিক গণ সেটা প্রদান করবেন বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। অতীতের থেকে অনেক বেশী স্বচ্ছ হতে চলেছে এই প্রক্রিয়া।এই বিষয়ে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ” আগের সরকার জন্ম ও মৃত্যু শংসা পত্র প্রদানের ক্ষেত্রে অনেক অনেক রাজনীতি এবং অনিয়ম করেছে যা বর্তমানে প্রকাশ্যে এসেছে। রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের জন্ম শংসাপত্র দিয়ে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। এগুলো নিয়ে বর্তমানে তদন্ত শুরু হয়েছে” । মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানান সপ্তম ক্যাবিনেট বৈঠকে এই সমস্ত শংসাপত্র প্রদানের প্রক্রিয়া আরও কঠোর ও স্বচ্ছ করা হয়েছে।
Agnimitra Paul: জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদান প্রক্রিয়া বেশী স্বচ্ছ এবং কঠোর হতে চলেছে বলে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper