শুক্রবার , জুলাই 24 2026
Breaking News

birth certificate: কোচবিহার পৌরসভা থেকে জন্ম ও মৃত্যু শংসাপত্র বাজেয়াপ্ত করল পুলিশ

রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কোচবিহার

 birth certificate: কোচবিহার পৌরসভা থেকে জন্ম ও মৃত্যু শংসাপত্র বাজেয়াপ্ত করল পুলিশজন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের (birth certificate) ক্ষমতা আর পুর ও পঞ্চায়েত প্রধান দের হাতে থাকছে না এখন থেকে সরকারি আধিকারিক গণ সেটা প্রদান করবেন বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এই ঘোষণার পরেই গতকাল এবং আজ কোচবিহার সদর পুলিশের টাউন বাবুর উপস্থিতিতে জেলা পুলিশ কোচবিহার পৌরসভা থেকে জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত সমস্ত নথিপত্র বস্তাবন্দি করে কোতোয়ালি থানাতে নিয়ে যায় ।এই বিষয়ে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকালই জানিয়েছেন ,” আগের সরকার জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের ক্ষেত্রে অনেক রাজনীতি এবং অনিয়ম করেছে যা বর্তমানে প্রকাশ্যে এসেছে। রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের জন্ম শংসাপত্র দিয়ে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে “। ইতিমধ্যেই কোচবিহার পৌরসভায় শংসাপত্র সংক্রান্ত নথিপত্রে বেশ কিছু অনিয়ম জেলা প্রশাসনের নজরে আসে এবং সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার পৌরসভা থেকে বাজেয়াপ্ত করা জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথিপত্র সমূহ এবার কোতোয়ালি থানায় পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।