রবিবার , জুলাই 26 2026
Breaking News

Alipurduar: আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করলেন বনমন্ত্রী

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করলেন বনমন্ত্রী আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় (Alipurduar) প্রশাসনিক বৈঠক করলেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস ,কালচিনির বিধায়ক তথা মন্ত্রী বিশাল লামা, আলিপুরদুয়ারের জেলা শাসক ময়ূরী বাসু সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। ‌বক্সায় প্রথমে একটা বাঘিনি আনা হবে পরবর্তীতে আরো বাঘ আনার পরিকল্পনা আছে প্রথম অবস্থায় একটা বাঘিনি আসবে। রবিবার আলিপুরদুয়ার ডুয়ার্সকন্যায় আয়োজিত প্রশাসনিক বৈঠকের পর একথা জানান বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও।এদিন আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় এক প্রশাসনিক বৈঠক আয়োজিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বিশাল লামা সহ প্রশাসনের আধিকারিকরা।এদিন বনমন্ত্রী জানান আলিপুরদুয়ার জেলায় মোট ত্রিশ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।