সংশ্লিষ্ট এলাকার পরিচ্ছন্নতা (Agnimitra Paul) সংক্রান্ত বিষয়ে সরাসরি অভিযোগ জানানোর জন্য “স্বচ্ছ ” মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে যার মাধ্যমে অভিযোগ জানালে ২ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাবে সংশ্লিষ্ট পৌরসভার টীম ।এই বিষয়ে আজ বিধানসভায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন ,এই “স্বচ্ছ ” অ্যাপ যে কোনও অ্যান্ড্রয়েড ফোন এ ডাউনলোড করা যাবে। ময়লা বা জল জমা রয়েছে যে এলাকায় সেখানকার ছবি তুলে এই অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলে ২ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট পৌরসভার টীম সেখানে পৌঁছে যাবে এবং সেই জমা জল বা আবর্জনা পরিষ্কার করে দেবেন। কয়েকটি পৌরসভাতে এই পরিষেবা দেওয়া শুরু হয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত পৌরসভাতে এটা শুরু করার চেষ্টা চলছে।এছাড়াও সাধারণ মানুষের সমস্যাসমূহ যাতে সরাসরি সরকারের কাছে জানানো যায় সেইজন্য “মুখোমুখি” নামক একটি কার্যক্রম শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কার্যক্রমের মাধ্যমে সপ্তাহে তিনদিন মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এক একদিন এক একটি পৌরসভাতে এই পরিষেবা দেওয়া হচ্ছে। এর পর সেটা প্রত্যেক পৌরসভায় শুরু করা হবে।” মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই এই পরিষেবা প্রদান কার্যক্রমে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
Agnimitra Paul: “স্বচ্ছ ” মোবাইল অ্যাপের মাধ্যমে এলাকার পরিচ্ছন্নতা সংক্রান্ত বিষয়ে সরাসরি অভিযোগ জানানো যাবে বলে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla