বিজেপি দেশ ও রাষ্ট্রবিরোধী শক্তিদের (Tiranga Yatra ) বিরুদ্ধে জনমত গঠনের ডাক দিয়েছে। আজ কলকাতায় ছাত্র সংগঠনগুলির আন্দোলনে দেশবিরোধী স্লোগান এবং সাংবাদিকদের উপর অমানবিক আক্রমণের প্রতিবাদে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত বিজেপির পক্ষে তেরঙ্গা মিছিল বের করা হয়। মিছিলে অন্যদের সাথে পা মেলান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন , “গুন্ডা দমন আইন নিয়ে আসা হচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট এবং সাংবাদিকদের উপর বর্বরোচিত আক্রমণ প্রভৃতি ন্যক্কারজনক কাজগুলো যারা যারা করেছেন গুন্ডা দমন আইনে তাদেরকে কড়া শাস্তি দেওয়া হবে। বর্তমান সরকার শুভেন্দু অধিকারীর সরকার। কিভাবে গুন্ডা দমন করতে হয় এই সরকার খুব ভালো করে জানে।”
Tiranga Yatra KOLKATA : শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত তেরঙ্গা যাত্রায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla