সোমবার , আগস্ট 3 2026
Breaking News

Dr. Indranil Khan: কলাগাছিয়া খাল সংস্কারের কাজ পরিদর্শনে মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Dr. Indranil Khan: কলাগাছিয়া খাল সংস্কারের কাজ পরিদর্শনে মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ বেহালার দীর্ঘ দিনের জমা জল যন্ত্রণা লাঘব করতে (Dr. Indranil Khan) বেহালা পশ্চিম এর বিধায়ক তথা ক্রীড়া- যুব কল্যাণ ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ এর বিশেষ উদ্যোগে সোমবার থেকে কলাগাছিয়া খাল সংস্কারের কাজ শুরু হলো । বিগত সরকারের আমলে দীর্ঘ কয়েক বছর ধরে এই নিকাশি ব্যবস্থার বেহাল দশার জন্য বেহালার সরশুনা , সখের বাজার , ঠাকুরপুকুর এলাকায় মানুষদের বর্ষার জমা জলে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। একটু বৃষ্টিতে ডুবে যেত এলাকা। এলাকাবাসী দের মতে বিগত তৃণমূল সরকারের আমলে ১৫ বছর ধরে নিকাশি ব্যবস্থার বেহাল দশা ,কোনো পরিষ্কার হয়নি, তৃণমূল নেতাদের বলতে গেলে বলত “লন্ডন ” শহর হবে অপেক্ষা করুন । ২০২৬ এ পরিবর্তন হয়ে বিজেপি সরকার এসে, প্রথম দিন থেকে বেহালা পশ্চিম এর বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ বেহালাবাসী দের জমা জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে তৎপর। সূত্রের খবর, এদিন জমা জল যন্ত্রণার হাত থেকে বেহালার বাসিন্দাদের রক্ষা করতে মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ নিজে দাঁড়িয়ে থেকে কলাগাছিয়া খাল সংস্কার করান । দীর্ঘদিন ধরে কলাগাছিয়া খাল সংস্কার না হওয়ায় এদিন সংস্কার হওয়ায় খুশি বেহালাবসী । বেহালাবসী আশাবাদী এই রকম সংস্কার হলে জল যন্ত্রণার হাত থেকে রেহাই পাবে বেহালাবসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।