সোমবার , আগস্ট 3 2026
Breaking News

Baikunthapur: বৈকুণ্ঠপুর বন পরিদর্শনে রাজ্যের দুই মন্ত্রী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Baikunthapur: বৈকুণ্ঠপুর বন পরিদর্শনে রাজ্যের দুই মন্ত্রী আজ উত্তরবঙ্গের অন্যতম (Baikunthapur) সবুজ অঞ্চল বৈকুণ্ঠপুর বন পরিদর্শনে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও ও পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। জানা গিয়েছে পরিবেশ সংরক্ষণ সহ জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষের জন্য সুস্থ ও নির্মল পরিবেশ গড়ে তোলার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এদিনের পরিদর্শনের মাধ্যমে উন্নয়ন, সংরক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর ,এদিন বৈকুণ্ঠপুর বন পরিদর্শনে বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও এর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ ও জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্তকুমার রায় সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এদিন আগামী দিনে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষা সহ একাধিক বিষয়ে আলোচনা হয় । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও জানান- শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ পেতে চলেছে ভারতবর্ষের সব থেকে বড় “নগর বন”। এই বৈকুণ্ঠপুর বন কে যাতে সুরক্ষিত করা যায় সে বিষয়ে এদিন গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।