মঙ্গলবার , আগস্ট 4 2026
Breaking News

Agnimitra Paul: সমাজের মনীষী ,সাহিত্যিক ও শিল্পীরা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নন ,বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Agnimitra Paul: সমাজের মনীষী ,সাহিত্যিক ও শিল্পীরা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নন ,বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল  সমাজের গুণীজন, মনীষী, সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধিজীবীরা (Agnimitra Paul)কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিনে সমাজের উদ্দেশ্যে বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল । মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সাথে সমস্ত বাঙ্গালীর আবেগ জড়িয়ে আছে ।তার চণ্ডী পাঠে মুগ্ধ সকল বাঙালি। এদিন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন ,সমাজের গুণীজন, মনীষী, সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধিজীবীরা তাঁরা সমগ্র সমাজের সম্পদ এবং জাতির গর্ব। তাঁদের অবদান দলীয় পরিচয়ের ঊর্ধ্বে , তাঁদের সম্মান, মূল্যায়ন ও স্মরণ হওয়া উচিত সর্বজনের পক্ষ থেকেই।মন্ত্রী এদিন এও বলেন সংস্কৃতি ও সৃষ্টিশীলতাকে কখনো রাজনৈতিক সীমারেখায় বন্দি করা যায় না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।