রাতভর বৃষ্টির তাণ্ডবের ফলে (ALIPURDUAR ) ডুয়ার্সের নদীগুলি ফুলেঁ ফেপে উঠছে। বুধবার বেলা যতো বাড়ছে নদীর জল তত বাড়ছে। ডুয়ার্সের বামনি তুরতুরি রায়ডাক ১ ধারসী নদীর জল বেড়েই চলেছে। জল বেড়ে গেছে অনেকটাই গদাধর নদীর। আলিপুরদুয়ার জেলার স্কুলগুলিতে পরীক্ষা শুরু হয়েছে গত সোমবার থেকে। বুধবারেও বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকার দরুন ছাত্র-ছাত্রীরা নাজেহাল হয়ে গেছে। আলিপুরদুয়ার দুই ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের তুরতুরি নদীর উপর থাকা অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে গেছে ফলে বিপাকে পড়েছে লোকনাথপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা। ব্লকের টটপাড়া এক গ্রাম পঞ্চায়েতের নামা যশোডাঙ্গা এলাকায় জয়ন্তী নদী থেকে প্রচুর পরিমাণে জল ঢুকে গেছে। কয়েকশো বাড়ি জলমগ্ন হয়ে আছে। যশোডাঙ্গা বিশ্বাস পাড়া এলাকায় বন্যার দরুন মানুষের বাড়িতে জল ঢুকেছে পাশাপাশি প্রচুর পরিমাণে পুকুর ডুবে গেছে।। প্রশাসনিক কর্তারা এলাকা পরিদর্শনে গিয়েছেন। তবে বুধবার সকাল থেকেই বৃষ্টি অনবরত চলছে। আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে জলমগ্ন হয়ে আছে প্রচুর মানুষ। আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের প্রশাসনিক কর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বন্যা দুর্গত পরিবারদের সঙ্গে কথা বলেন। ব্লকের ভাটিবাড়ী গ্রাম পঞ্চায়েতের বোরাগাড়ি এলাকায় জল অনেকটাই বেড়ে গেছে। মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ধারসী নদীর জল ঢুকে গেছে।
ALIPURDUAR : জলমগ্ন বহু এলাকা ,ঝুঁকি নিয়েই যাতায়াত করছে সাধারণ মানুষ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper