মঙ্গলবার , আগস্ট 11 2026
Breaking News

Dr. Indranil Khan: বেহাল রাস্তা পরিদর্শনে মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ 

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Dr. Indranil Khan: বেহাল রাস্তা পরিদর্শনে মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ দীর্ঘ কয়েক বছর ধরে ( Dr.indranil khan ) বেহাল অবস্থা বীরেন রায় রোডের । বিগত সরকারের আমলেও এই গুরুত্বপূর্ণ রাস্তার কোনো রকম সংস্কার হয়নি। রাস্তার মাঝে বড় বড় গর্ত । রাস্তার বেহাল দশার জন্য বহু দুর্ঘটনা ও ঘটেছে । সোমবার এই গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শন করলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া-যুব কল্যাণ ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ।এই রাস্তার সংস্কার যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে যাতে করা যায় সেই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে বেহালা চৌরাস্তা থেকে বেলেডাঙ্গা হয়ে শিবরামপুর হয়ে নতুনহাট অবধি পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মন্ত্রী। মন্ত্রীর রাস্তা সংস্কারের উদ্যোগে খুশি পথ চলতি সাধারণ মানুষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।