আজ বাঁকুড়ায় (Suvendu Adhikari) উন্নয়ন পরিষদের বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন ” উন্নয়ন কে অগ্রাধিকার দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের সার্বিক বিকাশের কাজ করতে হবে। আমাদের রাজ্যে তিনটি উন্নয়ন দপ্তর রয়েছে একটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, সুন্দরবন উন্নয়ন দপ্তর এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর। প্রসঙ্গত পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর মুখ্যমন্ত্রীর দায়িত্বের দপ্তর গুলোর মধ্যে একটি”। তিনি আরো বলেন, ” পূর্বতন সরকার পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য মাত্র কুড়ি কোটি টাকা বরাদ্দ করেছিল যার মধ্যে ন কোটি টাকার কাজ হয়েছে, কিন্তু বর্তমান সরকার এই কাজে এক হাজার ছয়শ কোটি টাকা বরাদ্দ করেছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের অধীনে ৭৬ টি ব্লক রয়েছে। এখানকার পরিকাঠামোগত উন্নয়ন, সামাজিক , জীবন ও জীবিকার মান , বিশেষ করে এই অঞ্চলের তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সহ সমস্ত মানুষের উন্নয়নের জন্য নজর দেওয়া হবে। এখানকার সামগ্রিক উন্নয়নের জন্য আগামী তিন মাসের মধ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে “।
Suvendu Adhikari: উন্নয়ন কে অগ্রাধিকার দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের সার্বিক বিকাশের কাজ করতে হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, বাঁকুড়া
Ei Yug Daily Bengali Newspaper