সোমবার , আগস্ট 10 2026
Breaking News

Jalpaiguri: ভারত বাংলাদেশ সীমান্তে নিজের জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশীদের দ্বারা অপহৃত ভারতীয় যুবক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: ভারত বাংলাদেশ সীমান্তে নিজের জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশীদের দ্বারা অপহৃত ভারতীয় যুবকজলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তের চাউলহাটি তসর মোহাম্মদ পাড়ার যুবক দীপঙ্কর গোপ কে তার নিজের জমি থেকে তুলে নিয়ে যায় বাংলাদেশী কয়েকজন ব্যক্তি। ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গেছে শনিবার সমাল দশটা নাগাদ দীপঙ্কর গোপ সীমান্ত পেরিয়ে জিরো ল্যান্ডে তার নিজের জমিতে কাজ করতে যায়। জমিতে কাজ করার সময় কয়েকজন বাংলাদেশী তাকে জোর করে বাংলাদেশের ভেতরে নিয়ে যায়। এখবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ চাউলহাটি সীমান্তে কর্তব্যরত বি এস এফ ক্যাম্পের আধিকারিকগন।জানা গেছে দীপঙ্কর কে ফেরত আনার ব্যাপারে প্রশাসন ও বি এস এফ তৎপরতা শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।