বারবিশার রাধানগর (Manoj Kumar Oraon) সেচ খাল পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ । সেচ খালের জল বের হয়ে গিয়ে নদীতে পড়ে যাচ্ছে এর ফলে কৃষকরা বিপাকে করেছেন। রাধানগর এলাকায় সেচ খালের জল দিয়েই কয়েকশ কৃষক চাষাবাদ করেন এমনটাই জানা গেছে ওই এলাকার কৃষকদের কাছ থেকে। কিন্তু সেচ খালের মধ্যবর্তী অংশের একটি নালার মত তৈরি হয়েছে আর সেই নালা দিয়ে জল বের হয়ে চলে যাচ্ছে নদীতে। সেচ খালে জল থাকছে না। এদিন এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন সেচ খাল মেরামত করার।
Manoj Kumar Oraon: রাধানগর সেচ খাল পরিদর্শন করলেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Daily Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla