বুধবার , আগস্ট 12 2026
Breaking News

Manoj Kumar Oraon: রাধানগর সেচ খাল পরিদর্শন করলেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Manoj Kumar Oraon: রাধানগর সেচ খাল পরিদর্শন করলেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁবারবিশার রাধানগর (Manoj Kumar Oraon) সেচ খাল পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ । সেচ খালের জল বের হয়ে গিয়ে নদীতে পড়ে যাচ্ছে এর ফলে কৃষকরা বিপাকে করেছেন। ‌ রাধানগর এলাকায় সেচ খালের জল দিয়েই কয়েকশ কৃষক চাষাবাদ করেন এমনটাই জানা গেছে ওই এলাকার কৃষকদের কাছ থেকে। কিন্তু সেচ খালের মধ্যবর্তী অংশের একটি নালার মত তৈরি হয়েছে আর সেই নালা দিয়ে জল বের হয়ে চলে যাচ্ছে নদীতে। সেচ খালে জল থাকছে না। এদিন এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন সেচ খাল মেরামত করার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।