বুধবার বিধানসভায় (Agnimitra Paul) কলকাতা ও হাওড়া পুরসভা সংশোধনী বিল ২০২৬ পাশ হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন ১৯৮০, সংশোধন করে কলকাতা পুরসভায় এলাকার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ এবং হাওড়া পুরসভা এলাকার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৮ করা হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন সংশোধন সংক্রান্ত আলোচনার জবাবী ভাষণে মুখ্যমন্ত্রী জানান, “এই বিলের উদ্দেশ্য শুধুমাত্র কলকাতা পুরসভার আসন সংখ্যা বৃদ্ধি। ওয়ার্ডের সীমানা নির্ধারণ বা পুনর্বিন্যাসের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের”।অপরদিকে হাওড়া পুর নিগম সংশোধনী বিল নিয়ে আলোচনার জবাবী ভাষণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “প্রয়োজনের তাগিদে প্রশাসনিক কাজের সুবিধার্থে হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে ৪৫২ কোটি টাকা ব্যয়ে সালকিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেওয়া হবে”।
Agnimitra Paul: সালকিয়া জল প্রকল্পের ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla