বুধবার বিশ্ব হাতি দিবস উপলক্ষ্যে (World Elephant Day ) বন দপ্তরের জলদাপাড়া বিভাগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও। জলদাপাড়া বিভাগের কুনকি হাতি প্রিয়দর্শিনী, গজরাজ,তিস্তারানী ও ডায়না কে এদিন হলং ঝোড়ায় নিয়ে যান বন কর্মীরা। সেখানে হাতিগুলিকে স্নান করানো হয়। বন মন্ত্রী বন কর্মীদের সাথে হাত মিলিয়ে হাতিগুলিকে স্নান করান। স্নান এর পর নিজ হাতে ফলমূল খাইয়ে দেন বন মন্ত্রী। উল্লেখ্য কানাডার চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস ও থাইল্যান্ডের এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশান ফঊন্ডেশন বিশ্বের হাতিদের সংরক্ষন,হাতি শিকার বন্ধ করা,বনাঞ্চল ধ্বংস রোধ করে হাতিদের সুরক্ষা ও সহায়তা করার লক্ষ্যে বিশ্ব হাতি দিবসের সুচনা করেন ২০১২ সালের ১২ আগস্ট। এরপর থেকেই এই দিনটি বিশ্ব হাতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এদিন মন্ত্রী জানান বিশ্ব হাতি দিবসে কুনকিদের দিয়ে কোনো কাজ করানো যাবেনা। তিনি পরিবেশ রক্ষা করে হাতিদের সংরক্ষনের ও বার্তা দেন। বন মন্ত্রীকে নিজেদের মাঝে পেয়ে বন কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিলো লক্ষ্যনীয়।
World Elephant Day : বিশ্ব হাতি দিবসে জলদাপাড়ায় কুনকি হাতিদের স্নান করালেন বন মন্ত্রী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla