শুক্রবার শিলিগুড়ি (Har ghar tiranga) আদালতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী বিরাজ বিশ্বাস ও পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ । এদিন রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস শিলিগুড়ি আদালত পরিদর্শন করে ঘোষনা করেন নতুন আদালত ভবন নির্মান করা হবে। আইন মন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ । এদিন আদালত চত্বরে সমস্ত কিছু পরিদর্শনের পর আইন মন্ত্রী জানান নতুন আদালত ভবনের নির্মানের বিষয়টি পূর্বের সরকার বন্ধ রেখেছিলো। আদালত চত্বরে স্থান সঙ্কুলান হচ্ছেনা তাই দ্রুত এই নতুন ভবন এর নির্মান কাজ শুরু করা হবে। মন্ত্রী বার এশোশিয়েসনেও যান সেখানে আইনজীবীদের সাথে কথা বলেন। বার এশোশিয়েশনের পক্ষ থেকে মন্ত্রীকে সম্বর্ধিত করা হয়। মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আইনজীবীরা জানান তাদের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে। পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ আশা প্রকাশ করেন দ্রুত এই নির্মান কাজ শুরু ও শেষ করা হবে।
Har ghar tiranga : শিলিগুড়ি আদালতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে উপস্থিত পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষও আইন মন্ত্রী বিরাজ বিশ্বাস
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla